loader image
Homeবাংলাদেশএগিয়ে যারা

এগিয়ে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে গণনা, এরই মধ্যে প্রাথমিকভাবে সারা দেশের বিভিন্ন আসনের বেশ কিছু কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা যায়, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দীনের চেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন। এ আসনের মোট ১১৭টি কেন্দ্রের ফলাফলে হাসনাত পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট আর জসিম উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট।

এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. খাদেমুল ইসলাম পেয়েছে ১ হাজার ৩টি। এ আসনে মির্জা ফখরুল জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।

ভোলা-১  আসনে বিএনপি মনোনীত বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এক লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৭৭৩ ভোট।

নীলফামারী-২ সদর আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৭৯।

সেই হিসাবে আব্দুল লতিফ ১০ হাজার ৫২৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_1 custom_title="Must Read" limit="4" f_header_font_transform="uppercase" ajax_pagination="next_prev" category_id="9" sort=""]